বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুযোগ পেলে স্ত্রী হিসেবে কাকে পছন্দ করতেন অক্ষয় কুমার?

সুযোগ পেলে স্ত্রী হিসেবে কাকে পছন্দ করতেন অক্ষয় কুমার?

বিয়ের আগে পিডিএ (পাবলিক ডিসপ্লে অব অ্যাফেকশন অর্থাৎ প্রকাশ্যে ভালবাসা প্রদর্শন)তো অনেকেই করে থাকেন। তবে বিয়ের ২০ বছর পর স্ত্রী-র প্রতি পিডিএ! করে দেখালেন অক্ষয় কুমার।

রবিবার ছিল তাঁর ও টুইঙ্কল খন্নার ২১তম বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে অক্ষয় হাজির হলেন সমাজ মাধ্যমে। লিখলেন, গত ২০ বছরে অনেক কিছুই ঘটেছে তাঁর জীবনে। তবে একটা বিষয়ে কোনও দিন দ্বিধাগ্রস্ত হননি তিনি। জীবনসঙ্গী হিসাবে টিনা অর্থাৎ টুইঙ্কল খন্নাকে পাওয়ার ব্যাপারে।

বিয়ের ২০ বছর পেরিয়ে তাই স্ত্রীকে প্রকাশ্যে ধন্যবাদ দিয়ে অক্ষয়ের স্তুতি, ‘এখনও আমার মনে ঢেউ তোলো তুমি, আবার কখনও সখনও বিরক্ত করে মাথা খারাপও করে দাও। তাও বলব, যদি আবার বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, তবে এগুলোই বেছে নেব আমি। অন্য কোনও রকমফের চাই না। কারণ আমি জানি, তুমি কাছে আছো মানেই হাসিও খুব একটা দূরে নেই’।

স্ত্রীকে লেখা এই শুভেচ্ছাবার্তায় নিজের আর টুইঙ্কল খন্নার একটি ছবি শেয়ার করেছেন অক্ষয়। ডাকনামে ডেকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী থেকে লেখিকা হওয়া টুইঙ্কলকে।
অক্ষয়ের এই পোস্ট সামনে আসতেই শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে, তাঁর সমাজ মাধ্যমের দেওয়াল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com