বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রথম রবীন্দ্র সংগীতের মডেল হলেন আমান রেজা

প্রথম রবীন্দ্র সংগীতের মডেল হলেন আমান রেজা

আমান রেজা, একাধারে অভিনেতা, মডেল এবং একজন আইনজীবী। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি গানের মডেল হয়েছেন। তবে এবারেই প্রথম তিনি রবীন্দ্র সংগীতের গানের মডেল হয়েছেন। আমান বাংলাদেশ বুলেটিন ২৪.কম কে জানান আমার জন্য কবি গুরুর গানে মডেল হওয়া অন্যরকম প্রাপ্তি। সব অভিনেতা অভিনেত্রীরই স্বপ্ন থাকে সাহিত্য নির্ভর কাজ করার। আর তা যদি হয় কবি গুরুর গান তাহলে তার অনুভূতি একটু অন্য রকমই হয়। রবীন্দ্র সংগীতটিতে কন্ঠ দিয়েছেন শিল্পী আলিম রওন। তিনি মূলত আধুনিক ও ফোক গান করেন। তবে এবার গাইলেন রবীন্দ্র সংগীত। তিনি সম্প্রতি তিনটি রবীন্দ্র সংগীতে কন্ঠ দিয়েছেন। আমার নিশীথ রাতের বাদল ধারা, ভেঙে মোর ঘরের চাবি, মনে রবে কিনা রবে আমারে গানের মিউজিক ভিডিও অচিরেই প্রকাশ পাবে। এতে মডেল হয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও জেরিন। কন্ঠ শিল্পী আলিম গানের পাশাপাশি একজন উপস্থাপকও। সংগীতকে ভালোবেসে ছোটবেলা থেকে সংগীতে তালিম নেন ওস্তাদ মিলন ভট্টাচার্য, তমাল কান্তি লাহারি, রবিউল হোসাইন, লাইসা আহমেদ লিসার কাছে। ছেলে আমান রেজার আগ্রহে এবার তিনি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। বড় বোনের ছেলে চিত্রনায়ক আমান রেজাকে নিজের সন্তানের মতো আদর করেন তিনি। মিউজিক ভিডিও তিনটি পরিচালনা করেছেন মিনহাজ কিবরিয়া।
আলিম বলেন, ‘প্রথমবার রবীন্দ্র সংগীত গাইলাম। মূলত আমার আধুনিক ও ফোক গান করা হয়। এবার ব্যতিক্রম কিছু করার জন্য রবীন্দ্র সংগীত গাওয়া। আমানের আগ্রহে মিউজিক ভিডিওতে আমাকে দেখা যাবে। আশা করছি গানচিত্র তিনটি সবার ভালো লাগবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com