রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বর্তমানে নির্বাচন নামে তামাশা চলছে;রংপুরে রিজভী

বর্তমানে নির্বাচন নামে তামাশা চলছে;রংপুরে রিজভী

আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,
রংপুর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো আইওয়াস নির্বাচন। শেখ হাসিনা নিজেকে গণতন্ত্রী দাবী করার জন্য নির্বাচন নামক তামাশা করছে। নির্বাচনের ফলাফল শেখ হাসিনার বাসায় আগেই ঠিক করা থাকে, নির্বাচনের দিন রাতে তিনি এটা প্রচার করেন।

রোববার(১৭ জানুয়ারী) সকালে বদরগঞ্জ উপজেলার নাগের হাট এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি প্রধান নির্বাচন কমিশনারকে শেখ হাসিনার অনুগত চাকর উল্লেখ করে বলেন, তার কাছে
সুষ্ঠু নির্বাচন বড় কথা নয়, চাকুরী বড়। সিরাজগঞ্জ পৌর সভার নির্বাচনে বিএনপির নির্বাচিত কাউন্সিলর হত্যার শিকার হয়েছেন উল্লেখ করে রিজভী বলেন, বিরোধী দলের রক্তের ঘ্রাণ ও সাদ শেখ হাসিনার সবচেয়ে প্রিয়। বর্তমানে গনতন্ত্রকে মাটি চাপা দিয়ে গণতন্ত্রকে কবর দেয়া হয়েছে। গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকার কে হঠাতে হবে। শীতবস্ত্র বিতরণ পূর্বে আলোচনায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সহ-সভাপতি কাজী খয়রাত, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, রংপুর মহানগর যুবদলের সভাপতি এডভোকেট মাহফুজ নবী ডন, বদরগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শাহান, বদরগঞ্জ পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির মানিক, সাধারণ সম্পাদক কমল লোহানী। সভাপতিত্ব করেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি উত্তম কুমার সাহা। পরে হাজারের অধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com