সোমবার, ০৮ Jun ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পাবনার মেয়ে মহানায়িকা সুচিত্রা সেনের আজ সপ্তম প্রয়াণ দিবস

পাবনার মেয়ে মহানায়িকা সুচিত্রা সেনের আজ সপ্তম প্রয়াণ দিবস

ইসমাইল হোসেনঃ চাটমোহর(পাবনা)প্রতিনিধি

পাবনার মেয়ে উপমহাদেশের বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের সপ্তম প্রয়াণ দিবস আজ ১৭ জানুয়ারি (রোববার)।

এ উপলক্ষে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনা প্রেস ক্লাবে এবং টাউন গার্লস হাইস্কুলে (মহাকালী পাঠশালা) স্মরণসভার আয়োজন করেছে।রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাটি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা জেলায় জন্ম নেন এই দীপ্তিময় প্রতিভা। পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনের একতলা পাকা পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের শৈশব ও কৈশোর কেটেছে।তার বাবা করুণাময় দাশগুপ্ত পাবনা মিউনিসিপ্যালিটির স্যানিটারি ইন্সপেক্টর পদে চাকরি করতেন।

শহরের মহাকালী পাঠশালায় পড়ালেখা শেষ করে সুচিত্রা সেন পাবনা বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন।

১৯৪৭ সালে দেশ ভাগের ক’মাস আগে বাবা করুণাময় দাশগুপ্ত সপরিবারে ভারতে পাড়ি জমান।

১৯৫৩ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সুচিত্রা সেন বাংলা ও হিন্দি মিলিয়ে মোট ৬৩টি ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।

উত্তম কুমারের সঙ্গে জুটি হয়ে উপমহাদেশে ব্যাপক আলোড়ন তোলেন। ১৯৭৮ সালে উত্তম কুমার মারা গেলে অভিনয় বন্ধ করে দেন।২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com