শনিবার, ২০ Jun ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রেস্তোরাঁয় ব্রিটিশ তরুণীকে ধর্ষণ, বাংলাদেশি যুবকের কারাদণ্ড

রেস্তোরাঁয় ব্রিটিশ তরুণীকে ধর্ষণ, বাংলাদেশি যুবকের কারাদণ্ড

যুক্তরাজ্যের পোর্টমাউথে এক ব্রিটিশ তরুণীকে (১৯) ধর্ষণের দায়ে মুহিব উদ্দিন (৩১) নামে এক বাংলাদেশি যুবককে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পোর্টমাউথের একটি কাবাব রেস্তোরাঁয় কাজ করা বাংলাদেশি ওই যুবক ২০২০ সালের ২৯ আগস্ট স্থানীয় সময় রাত ১০ টার দিকে ক্লেরেডন রোডে ওই তরুণীকে ধর্ষণ করেন। খবর পোর্টমাউথ ডটইউকে।

ব্রিটেনের হ্যাম্পশায়ার পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মুহিব ২০১৬ সালে বাংলাদেশ থেকে ব্রিটেনে যান। মুহিব উদ্দিনের আইনজীবীর দাবি, ব্রিটেন কিংবা বাংলাদেশে মুহিবের নামে আগে কোনা মামলা নেই।  

১৩ জানুয়ারি এ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন রেবেকা অস্টিন নামে পোর্টমাউথ আদালতের বিচারক। সাজা ঘোষণার দিন ভুক্তভোগী ওই তরুণী আদালতে উপস্থিত ছিলেন।

আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, রেস্টুরেন্টকর্মী মুহিব পরিকল্পিতভাবে তরুণীকে ধর্ষণ করেছেন। আদালত সিসিটিভির ফুটেজ দেখে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়।

আদালত জানিয়েছেন, মুহিবকে ব্রিটেনে আজীবনের জন্য ‘যৌন অপরাধী’ হিসেবে চিহ্নিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com