বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কন্ঠশিল্পী হাবীবের তৃতীয় বিয়ে!

কন্ঠশিল্পী হাবীবের তৃতীয় বিয়ে!

সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। ভক্তদের উদ্দেশে জানিয়েছেন নতুন সুখবর। আফসানা চৌধুরী শিফাকে বিয়ে করেছেন তিনি। ১২ জানুয়ারি (মঙ্গলবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে খবরটি হাবিব নিজেই জানান। ফেসবুকে স্ট্যাটাসে হাবিব লিখেছেন, ‌প্রিয় ভক্তবৃন্দ, হঠাৎ ঘটে যাওয়া আমার ব্যক্তিগত জীবনের একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সম্প্রতি আফসানা চৌধুরী শিফাকে বিয়ে করেছি। আপনারা জানেন বৈশ্বিক মহামারির কারণে সারা বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত রাখা হয়েছে। ঈশ্বর মঙ্গল করুন।

জানা গেছে, হাবিবের স্ত্রী শিফা মডেলিংয়ের সঙ্গে যুক্ত। ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তিনি। ফেসবুকে স্ট্যাটাসের নিচে হাবিবকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। সহকর্মী ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এ সংগীত শিল্পী। 

খোঁজ নিয়ে আরও জানা গেছে, ২০০৩ সালে লুবায়না নামের একজনকে প্রথমবার বিয়ে করেন হাবিব। দীর্ঘদিন প্রেম ছিল তার সঙ্গে। নিজেরদের বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয় তাদের। তারপর ২০১১ সালে হাবিব পারিবারিকভাবে বিয়ে চট্টগ্রামের মেয়ে রেহানকে। ৬ বছর পর ভেঙে যায় সে সংসারও। তারপর মডেল অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল হাবিবের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com