বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারতীয় কিশোরীর বিশ্বরেকর্ড

ভারতীয় কিশোরীর বিশ্বরেকর্ড

মানুষ নানাভাবে বিশ্বরেকর্ড করে৷ এবার একটানা ৬ ঘন্টা ১২০টি ভাষায় গান গেয়ে বিশ্বরেকর্ড গড়ে তুললেন এক ভারতীয় কিশোরী সুচেতা সতীশ৷ তাঁর বয়স এখন মাত্র ১৩৷ অবশ্য বর্তমানে তাঁর নিবাস দুবাইয়ে৷ তিনি জিতে নিলেন “হানড্রেড গ্লোবাল চাইল্ড প্রোডিগি এওয়ার্ড” (100 Global Child Prodigy Award”)৷
দীর্ঘ সময় ধরে ১২০টি ভাষায় অনর্গল গান গাওয়ার জন্যই শুধু নয়, সুচেতা এই শিরোপা পেলেন একজন শিশুশিল্পী হিসেবেও৷
দুবাই ইন্ডিয়ান হাই স্কুলের ছাত্রী সুচেতা সতীশ এর আগেও এমনই বহু ভাষায় গান গেয়েছেন৷ দুবাইয়ের ইন্ডিয়ান কনস্যুলেট অডিটোরিয়ামে ৬ ঘন্টা ১৫ মিনিট ধরে গাওয়া মোট ১০২টি গান নিয়ে একটি সংকলনও রীলিজ হতে চলেছে৷ যার নাম রাখা হয়েছে “আল হাবিবি”৷ সেই ভিডিওতে দক্ষিণ ভারতের মালয়ালাম সুপারস্টার মামুত্তি এবং উন্নি মুকুন্দনকেও দেখা যাবে৷
সুচেতা জানান, প্রতিদিন তিনি পড়াশোনার পাশাপাশি রেওয়াজও করেন৷ তাঁর কন্ঠে অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে ধ্বনিত হল, “ঈশ্বরের কৃপায় পড়াশোনার কোনও ক্ষতি না করেও আমি গান গাইতে পারি”৷
তবে শুধুই সঙ্গীত নয়, প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয় নৃত্য, সাহিত্য, অঙ্কন,অভিনয়, মডেলিং, বিজ্ঞান, ক্রীড়া ইত্যাদি ক্ষেত্রে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com