সোমবার, ০৮ Jun ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এমনভাবে অভিনয় কোরো যেন মাকেই দেখছি, দীঘিকে প্রধানমন্ত্রী

এমনভাবে অভিনয় কোরো যেন মাকেই দেখছি, দীঘিকে প্রধানমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে
নির্মিত হচ্ছে সিনেমা। এটি নির্মাণ করছেন বলিউডের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। আর চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। সিনেমার অন্যতম চরিত্র শেখ ফজিলাতুন্নেছা মুজিব বা রেনু। তার ছোট বেলার চরিত্রে অভিনয় করছেন দীঘি। গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে তার বাসভাবনে ছুটে গিয়েছিলেন নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ সিনেমার কয়েকজন কলাকুশলী। তাদের মধ্যে ছিলেন দীঘি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এমনভাবে অভিনয় করতে বলেছেন, যেন তিনি তার মাকে দেখতে পারেন।

শুটিংয়ে যাওয়ার আগে শুভকামনা জানানোর জন্য দীঘিসহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের ডাকেন শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন শেখ রেহানাও।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা প্রসঙ্গে রেনুর প্রথম জীবনের চরিত্রে অভিনয় করতে যাওয়া দিঘী গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী ভীষণ খুশি হয়েছেন এটা জেনে যে আমি তার মায়ের ছোট বেলার চরিত্রে অভিনয় করছি। ব্যক্তিগতভাবে যখন কথা হয়েছিল তখন মূলত তার কাছ থেকে তার মায়ের কাহীনিই শোনা হয়েছে। তার মা যখন ছোট তখন তো তার জন্ম হয়নি। তারপরও দাদীর মুখে মায়ের সম্পর্কে যা শুনেছিলেন সেটাই বলেছেন আমাকে। তার মার কেমন ব্যক্তিত্ব, কীভাবে কথা বলতো সেগুলোও বললেন।
দীঘি আরও বলেন, প্রধানমন্ত্রী কথা বলার পাশাপাশি চরিত্রটি ভালোভাবে উপস্থাপন কারার কথা পরামর্শ দেন। তিনি আমাকে বলেন, যা বললাম তুমি এগুলোই মাথায় রেখো। ওভাবেই অভিনয় কোরো যেনো পর্দায় দেখলে মনে হয় মাকেই দেখছি।

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘বঙ্গবন্ধু’ সিনেমাটি। গত মার্চে বাংলাদেশে এর শুটিং শুরুর কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সেটা সম্ভব হয়নি। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে আর বড়বেলার চরিত্রে অভিনয় করবেন জান্নাতুল সুমাইয়া হিমি। সিনেমাটি ২০২১ সালেই মুক্তির পরিকল্পনা করছে দুই দেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com