মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গ্রহ নক্ষত্রের অবস্থান বিবেচনা করে জ্যোতিষী জানালেন, কোহলি-আনুশকার সন্তান ছেলে না মেয়ে

গ্রহ নক্ষত্রের অবস্থান বিবেচনা করে জ্যোতিষী জানালেন, কোহলি-আনুশকার সন্তান ছেলে না মেয়ে

আর কয়েকদিন পরই ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সংসারে আসতে চলেছে নতুন অতিথি।  ইতিমধ্যে স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসেছেন কোহলি। আপাতত স্বামীর দায়িত্ব পালনেই ব্যস্ত তিনি।

এই পরিস্থিতিতে দু’জনের ভক্তদের মধ্যে নতুন অতিথিকে নিয়ে চলছে চরম উন্মাদনা। ছেলে না মেয়ে? কে আসবে বিরাট-আনুশকার সংসারে? সেই নিয়ে চলছে জল্পনা। এই পরিস্থিতিতে বিখ্যাত এক জ্যোতিষী গণনা করে জানালেন ভবিষ্যদ্বাণী।

প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজির দাবি, বিরুশকার (বিরাট-আনুশকা) মেয়ে হতে চলেছে। তিনি জানিয়েছেন, জ্যোতিষ শাস্ত্রের হিসাব অনুযায়ী, গ্রহ নক্ষত্রের অবস্থান এবং দম্পতির মুখের গঠন বিবেচনা করে বলা যায়, সম্ভবত তারা কন্যা সন্তানের জন্ম দিতে চলেছেন।  
এর আগে গত বছরের ২৭ আগস্ট ইনস্টাগ্রামে একই ছবি পোস্ট করে সংসারে নতুন অতিথির আসার কথা জানান দুই তারকা। তারপর অবশ্য বাড়িতে বসে থাকেননি অন্তঃসত্ত্বা আনুশকা। স্বামীর সঙ্গে ছিলেন দুবাইয়ের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে।  

আর অস্ট্রেলিয়া সফরে অবশ্য আনুশকাকে নিয়ে যেতে পারেননি বিরাট। নিরাপত্তার খাতিরে মুম্বাই ছিলেন অভিনেত্রী। এরপরই পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই ফিরে আসেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com