শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
সুশান্তকে হত্যা করা হয়েছে, দাবি মামার

সুশান্তকে হত্যা করা হয়েছে, দাবি মামার

বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছন তার মামা। রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ এটাকে আত্মহত্যা বলে ধারণা করলেও তার মামার দাবি, তাকে হত্যা করা হয়েছে।

সুশান্তের মামা আরসি সিং এই ঘটনা সিবিআইকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, সুশান্ত আত্মহত্যা করতেই পারেন না। পুরো ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে।

তিনি আরো বলেন, রাজ্য পুলিশের উপর আমাদের কোনো আস্থা নেই। আর তাই এই ঘটনা তদন্তের ভার সিবিআইকে দেয়া হোক।

সপ্তাহ খানেক আগে বলিউডের জনপ্রিয় এ জনপ্রিয় অভিনেতার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান মারা যান। তিনি ১৪ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সালিয়ান বরুণ অভিনেতা শর্মারও ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।

দিশা সালিয়ানের মৃত্যুকেও হত্যাকাণ্ড বলে দাবি করেন সুশান্তের মামা। একজন জাতীয়তাবাদী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে মুম্বাই পুলিশ বলছে, সুশান্ত দীর্ঘদিন থেকে অবসাদে ভুগছিলেন। গত ছয় মাস ধরে তিনি এজন্য চিকিৎসাও নিচ্ছিলেন।

এর আগে এনডিটিভির খবরে বলা হয়েছিল, মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। বাড়ির পরিচারিকা ফোন করে পুলিশে খবর দেন বলে জানা যায়। বেশ কিছুদিন অবসাদে ভুগছিলেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কারও সঙ্গেই কথা বলতেন না এ অভিনেতা।

শেষবার ‘ছিছোড়ে’ ছবিতে দেখা গিয়েছিল সুশান্তকে। এছাড়াও ‘কেদারনাথ’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’, ‘পিকে’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com