বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
” ইফতি – আফ্রি- আমান এক সঙ্গে “

” ইফতি – আফ্রি- আমান এক সঙ্গে “

পরিচালক মিনহাজ কিবরিয়ার নতুন চলচ্চিত্র বিফোর আই ডাই তে এই প্রথম একই সাথে পর্দা শেয়ার করেছেন মডেল অভিনেতা ইফতি আহমেদ, চিত্রনায়ক আমান রেজা ও মডেল অভিনেত্রী আফ্রি। ছবির শুটিং প্রায় শেষের পথে।

অভিনেতা ইফতি আহমেদ জানান। তিনি দীর্ঘদিন যাবৎ বিদেশে রয়েছেন। তবে দেশের সংস্কৃতির সাথে নিয়মিত যোগাযোগ আছে। দেশের মিডিয়ার সব খবরাখবরই তিনি রাখেন। এর আগে তিনি হিন্দি এবং কোলকাতার ছবিতে কাজ করেছেন। তবে এই প্রথম বাংলাদেশের কোন ছবিতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। বিফোর আই ডাই চলচ্চিত্র সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, একটু ধোঁয়াশা থাকুক এখনি সব ক্লিয়ার করতে চাইনা। তবে নাম শুনেই বোঝা যায় এটি পুরোপুরি থ্রিলার এ্যাকশন ধারার ছবি। এবং এতে পুরো কমার্শিয়াল ছবির সব উপকরণই রয়েছে। আমি এর আগে বাইরের দেশের ছবিতে কাজ করলেও নিজের দেশের ছবি এটি তাই আমি এই ছবি নিয়ে একটু বেশি আশা করছি। আর ডিরেক্টর হিসেবে কিবরিয়া ভাই অসাধারণ। খুব ঠান্ডা মাথার মানুষ। কোন হইচই নেই। পুরো ইউনিট গোছানো। আমার অসম্ভব ভালো লেগেছে। ছবিটি যখন মুক্তি পাবে তখন সবাই মিলে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখলেই আমাদের সবার পরিশ্রম সার্থক হবে।

তারই সূত্রধরে অভিনতা আমান জানান পরিচালক মিনহাজ কিবরিয়া দীর্ঘদিন যাবৎ বিজ্ঞাপন ও নাটক নির্মাণের সাথে জড়িত। তিনি লন্ডনে বসবাস করেন এবং সেখানে তিনি নিয়মিত ভাবে নির্মাণের সাথে জড়িত। একই পরিচালকের অন্য আরেকটি চলচ্চিত্র শতরুপে শতবার সিনেমায় ও আমান রেজা অভিনয় করেছেন। সাথে জুটি হিসেবে কাজ করেছেন সুপার হিরো সুপার হিরোইন রিয়েলিটি শো মুকুট বিজয়ী লামিয়া মিমো।

আমান আরও জানান কিবরিয়া ভাই খুব পরিস্কার পরিচ্ছন্ন কাজ করেন। দীর্ঘদিন বিদেশে আছেন। রুচিসম্মত কাজ করতে চান। একজন পরিচালক যে একটি চলচ্চিত্রের প্রধান কান্ডারী সেটা কিবরিয়া ভাইয়ের কাজ দেখলেই বোঝা যায়। প্রতিটি দৃশ্য শুট করার আগে নিজে খুব ভালো ভাবে আমাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছেন। পরিচালকের আরেকটি বিষয় আমাকে বেশি মুগ্ধ করেছে যে, তিনি ছবির প্রতিটি শিল্পী কলাকুশলী সবাইকে খুব সম্মান করেন।

বিফোর আই ডাই সিনেমার অভিনেত্রী আফ্রি বলেন কিবরিয়া ভাইয়ের সাথে প্রথম কাজ করছি। চমৎকার মানুষ, খুব গুছিয়ে কাজ করেন। পুরো টিম কাজের ক্ষেত্রে শতভাগ প্রফেশনাল। কোন দৃশ্য বা কোন শট পরিচালকের মনপুত না হওয়া পর্যন্ত কোন ছাড় নয়। আশা করছি খুব ভালো একটি কাজ দর্শকরা দেখতে পাবেন। আর এই সিনেমায় দর্শকরা আমার আর ইফতির নতুন একটি জুটির পর্দা রসায়ন দেখতে পাবেন। এবং আমি শতভাগ গ্যারান্টি সহকারে বলতে পারি সিনেমাটি আপনাদের খুব ভালো লাগবে।

এই ছবিতে আরো অভিনয় করেছেন ইফতি আহমেদ, শাঙ্কো পাঞ্জা, শম্পা রেজা, শিমুল খান, শানু শিবা প্রমুখ।

সংগীত এসআই টুটুল, নির্ঝর চৌধুরী, ডরোমির কিসিভ, আইদিন আহমেদ।
নির্বাহী প্রযেজক আমান রেজা, অ্যাকশন ডিরেক্টর আফজল মিয়া, নৃত্য পরিচালক রোহান মাহমুদ,সহকারী পরিচালক মাহমুদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com