শনিবার, ২০ Jun ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক

এবার বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় উঠে এলেন মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশযান প্রস্তুতকারক ও মহাকাশ যাত্রা সেবাদানকারী কোম্পানি স্পেস-এক্স’র প্রধান নির্বাহী এলন মাস্ক। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। ২০১৭ সাল থেকে এতদিন শীর্ষ ধনীর জায়গা নিজের দখলে রেখেছিলেন মার্কিন অনলাইন জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সত্ত্বাধিকারী জেফ বেজস।

বর্তমানে মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৮৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। টেসলার শেয়ারের দাম বাড়তে বাড়তে গত বুধবার (৬ জানুয়ারি) এ কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ৭শ’ বিলিয়ন ডলারে। বর্তমানে টেসলার মোট সম্পদের পরিমাণ টয়োটা, ভক্সওয়াগন, হুন্দাই, ইজএম ও ফর্ডের মিলিত সম্পদের চেয়েও বেশি। 

মাস্কের এ অর্জন নিয়ে একজন টুইট করলে সেখানে তিনি ‌‘হাউ স্ট্রেঞ্জ’ বলে কমেন্ট করেছেন। 

করোনাকালে জেফ বেজসের সম্পদের পরিমাণও বেড়েছে। তবে, তিনি তার কোম্পানি অ্যামাজনের ৪ শতাংশ সম্পদ তার সাবেক স্ত্রী ম্যাকেইঞ্জ স্কটকে লিখে দেন। আর এতেই এলন মাস্কের সম্পদের পরিমাণ বেজসের সম্পদের পরিমাণকে ছাড়িয়ে যায়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com