বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
‘আমি তৈমুরকে বিয়ে করতে চাই।’-নোরা

‘আমি তৈমুরকে বিয়ে করতে চাই।’-নোরা

কারিনা-সাইফ দম্পতির পুত্র তৈমুরকে বিয়ে করতে চান বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ভারতের একটি রেডিওতে এসে কারিনার সামনেই এ কথা জানিয়েছেন নোরা। এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম। জানা গেছে, কারিনার রেডিও চ্যাট শো ‘হোয়াট উইমেন ওয়ান্টস’-এ অতিথি হিসেবে এসেছিলেন নোরা। নোরা এই মুহূর্তে কী করতে চায়? কারিনার এমন প্রশ্নের উত্তরে নোরা বলেন, ‘আমি তৈমুরকে বিয়ে করতে চাই।’

এমন উত্তর শুনে কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন কারিনা। নিজেকে সামলে নিয়ে হেসে বলেন, ‘যাই হোক, ওর বয়স তো অনেক কম। বিয়ে এখন অনেক দূরের ব্যাপার।’ তাতে আপত্তি নেই নোরার। অভিনেত্রী বলেন, ‘দরকার হলে ওর জন্য অপেক্ষা করব আমি। শুধু চাই, ও তাড়াতাড়ি বড় হয়ে যাক।’

তৈমুরের বয়স মাত্র চার। ওদিকে নোরা পা দিয়েছেন ২৯-র ঘরে। বয়সে ২৫ বছরের ছোট্ট তৈমুরকে কেনো বিয়ে করতে চান নোরা সে ব্যাপারে পরিষ্কার কিছুই জানা যায়নি। তবে নেটিজেনরা বলছেন, এটা কখনোই সম্ভব না। 

জন্মের পর থেকেই আলোচনা বলিউডের ছোট নবাব তৈমুর। এরই মধ্যে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। তবে সাইফ-কারিনা চান না, তৈমুরকে নিয়ে এতো আলোচনা হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com