বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা ভ্যাকসিন নিলেন নওশিন

করোনা ভ্যাকসিন নিলেন নওশিন

করোনার ভ্যকসিন নিয়েছেন অভিনেত্রী নওশীন নাহরিন মৌ। মঙ্গলবার (৫ জানুয়ারি) ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নওশীন। দেশটির নাগরিক হওয়ায় আগেভাগেই ভ্যাকসিন পেয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে নওশীন লিখেছেন, কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ।

পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, গত ৫ জানুয়ারি ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন তিনি। আরো একটি ডোজ তাকে নিতে হবে। তবে প্রথম ডোজ নেওয়ার পর এখনো কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে গণহারে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। অনেক প্রবাসী বাংলাদেশি ভ্যাকসিন পেয়েছেন বা তালিকাভুক্ত হয়েছেন। এদেরই একজন নওশীন।

ব্যক্তিগত জীবনে নওশীন অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে সংসার বেঁধেছেন। এই তারকা দম্পতি অভিনয়ে এখন অনিয়মিত। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তারা। মাঝেমধ্যে দেশে এলেও করোনা সংকট শুরুর আগে থেকেই তারা যুক্তরাষ্ট্রে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com