বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নতুন ছবি তৈরি হচ্ছে গ্যাংটকে, ব্যস্ত সৃজিত, মিথিলা ও আয়রা

নতুন ছবি তৈরি হচ্ছে গ্যাংটকে, ব্যস্ত সৃজিত, মিথিলা ও আয়রা

‘গ্যাংটকে হট্টগোল’, একের পর এক ফ্রেম তৈরি হচ্ছে পাহাড়ে। তবে পরিচালক এ বার ক্যামেরার সামনে। সঙ্গে রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা ও ছোট্ট আয়রা। না, এ ছবি বড় পর্দা বা ছোটপর্দায় প্রকাশ পাবে না। থাকবে ব্যক্তিগত ফোনের পর্দায়। যার দু’-এক ঝলক পাবেন নেটাগরিকরা।

এ বার কলকাতার ক্যাকফনিকে ‘টাটা’ বললেন সৃজিত অ্যান্ড কোম্পানি। মিমি চক্রবর্তী, নুসরত জাহান, যশ দাশগুপ্ত, প্রিয়ঙ্কা সরকার প্রমুখ তারকা একে একে ছুটি কাটাতে কলকাতার বাইরে গিয়েছেন। এ বারে পাহাড়ের দিকে চললেন সৃজিত ও তাঁর পরিবার।

বুধবার সকাল সকাল ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দরে সেলফি তুললেন স্ত্রী মিথিলা ও কন্যা আয়রার সঙ্গে। ছবিতে ছিলেন আরও চার জন।

ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে, গ্যাংটকের উদ্দেশে রওনা দিচ্ছেন ত্রয়ী। লিখলেন, ‘গ্যাংটকে হট্টগোল’। তার পর একে একে আরও কিছু ছবি এল সামনে। মিথিলা ও সৃজিতের প্রোফাইলে ভরে উঠছে পাহাড়ের ছবি। কোথাও বাবার কোলে আয়রা, কোথাও আবার দু’জনে হাই ফাইভ দেওয়ায় মগ্ন, কোথাও পাহাড় ও নদীকে ব্যাকগ্রাউন্ডে রেখে তারকা দম্পতি।

দ্বিতীয় পোস্টে সৃজিত লিখলেন, ‘ওয়েসিস ক্যাফে, রং পো, উইথ মাই লিট্ল উইমেন।’ আর মিথিলা লিখলেন, ‘ফাইনালি আ মাচ নিডেড ব্রেক’। হ্যাশট্যাগে লেখা, ‘ফ্যামিলি ভ্যাকেশন।’

দুজনের ক্যাপশনেই স্পষ্ট, এই ছুটিটার জন্য আঁকুপাকু করছিলেন তাঁরা। শহর থেকে বেরিয়ে পাহাড়ের ঠান্ডা ও নিরিবিলির আরামে বড্ড খুশি তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com