শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের একযুগ ফূর্তি উপলক্ষ্যে অসহায় ঘুমন্ত ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের একযুগ ফূর্তি উপলক্ষ্যে অসহায় ঘুমন্ত ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের একযুগ ফূর্তি উপলক্ষ্যে আজ ০৬ জানুয়ারি ২০২১ ইং তারিখ রোজ বুধবার ০০ঃ০১ মিঃ সময় বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান এলাকায় অসহায় ছিন্নমূল ঘুমন্ত শীতার্ত মানুষ, রিকসাচালক, ভ্যানচালকদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে একঝাঁক নিবেদিত স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী। কম্বল পেয়ে শীতার্ত অসহায় মানুষকে আবেগ আপ্লুত হতে দেখা যায়। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন জননেত্রী শেখ হাসিনার নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সেবার ব্রত নিয়ে স্বেচ্ছাসেবক লীগের পথচলা! আজকে ভ্যান চালক, রিকসাচালক, ছিন্নমূল অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।

সারাদেশে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করছে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান আছে। সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন তিনি ০৫ জানুয়ারি দিনব্যাপী ময়মনসিংহ মহানগর ও জেলার ৭ টি স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে অংশ নিয়েছেন এবং ৬ জানুয়ারির সূচনালগ্নে শীতার্ত ছিন্নমূল অসহায় ও রিকসাচালক ভ্যানচালক সহ শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণে অংশ নিয়েছেন। সারাদেশের সকল নেতাকর্মীকে শীতার্ত মানুষের পাশে থাকার আহবান জানিয়েছেন। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীঘ্রই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ উত্তরবঙ্গের শীতপ্রবন এলাকায় যাবেন মর্মে জানান। এসময় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com