বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
‘হইচই অ্যাওয়ার্ড ২০২০’ এ সেরা জয়া

‘হইচই অ্যাওয়ার্ড ২০২০’ এ সেরা জয়া

বছরের শুরুতেই নতুন সম্মাননা পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘পারফর্মেন্স অব দ্য ইয়ার (মুভি)’ ক্যাটাগরিতে ‘হইচই অ্যাওয়ার্ড ২০২০’ ঘরে তুলেছেন এ অভিনেত্রী। ওপার বাংলার ‘কণ্ঠ’ ও ‘রবিবার’ সিনেমার জন্য এ পুরস্কার জিতেছেন জয়া। এমনটাই জানা গেছে জয়া আহসানের ফেসবুক স্টাটাস থেকে। এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। নির্মাতা অতনু ঘোষের ‘রবিবার’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন প্রসেনজিৎ ও জয়া আহসান। ঘৃণা, প্রেম ও প্রতারণার গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

অন্যদিকে, শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালিত ‘কণ্ঠ’ সিনোময় স্পিচ থেরাপিস্ট চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার বিপরীতে ছিলেন শিবপ্রসাদ মুখার্জি। স্পিচ থেরাপি দিয়ে একজন আরজের কণ্ঠ ফিরিয়ে আনার গল্প তুলে ধরা হয়েছে এতে। মুক্তি পর বেশ আলোচিত হয়েছিল সিনেমাটি।

আয়োজক হইচই সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ও সিনেমাগুলো ছিল প্রতিযোগিতার তালিকায়। সেগুলো থেকে জুরি বোর্ড সেরাদের বাছাই করেছেন।

২০২১ সালকে নতুন করে শুরু করার বছর হিসেবে উল্লেখ করেছেন জয়া আহসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের অনেক দূর যেতে হবে। অনেক কিছু অর্জনের এখনো বাকি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com