বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রযোজক হতে যাচ্ছেন প্রীতি

প্রযোজক হতে যাচ্ছেন প্রীতি

হিন্দি সিনেমার জনপ্রিয় নায়িকা প্রীতি জিনতা। টোল পরা হাসিতে বহু ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছিলেন তিনি। এবার নতুন পরিচয়ে ভক্তদের সামনে আসতে যাচ্ছেন তিনি। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে। সূত্রে খবর, এবার প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন প্রীতি জিনতা। ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব সিরিজ প্রযোজনা করবেন তিনি। নাম ঠিক না হওয়া ওয়েব সিরিজটি নির্মাণ করা হচ্ছে জন লে ক্যারের বিখ্যাত উপন্যাস ‘দ্য নাইট ম্যানেজার’ থেকে অনুপ্রাণিত হয়ে। ওয়েব সিরিজটি পরিচালনা করবেন সন্দীপ মোদী।

এবার খবর ছড়িয়ে পড়ার পর নতুন প্রশ্ন ভক্তদের মনে। ওয়েব সিরিজে নায়ক হিসেবে কাকে নিচ্ছেন প্রীতি? ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, নায়ক হিসেবে যাকে বেছে নিয়েছেন তার সঙ্গে সেই ‘কোয়ি মিল গ্যায়া’ করার সময় থেকে পরিচয়। তারপর বন্ধুত্ব। আজও অটুট সে বন্ধুত্ব। তিনি আরও কেউ নন, বলিউড অভিনেতা হৃত্বিক রোশন।

প্রীতি প্রযোজিত প্রথম ওয়েব সিরিজে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তি করেছেন হৃত্বিক। শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। 

১৯৯৮ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন প্রীতি। ‘দিল সে’ সিনেমায় নাম ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। হিন্দির পাশাপাশি তেলেগু, পাঞ্জাবি ও ইংরেজি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। ২০১৬ সালে জিন গুড এনাফকে বিয়ে করেন প্রীতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com