বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গোলাপি রঙের পোশাক পরতে দেবে না, এমন ছেলেকে কখনোই বিয়ে করবেননা মিম

গোলাপি রঙের পোশাক পরতে দেবে না, এমন ছেলেকে কখনোই বিয়ে করবেননা মিম

প্রায় এক যুগেরও বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন বিদ্যা সিনহা মিম। নাটক, বিজ্ঞাপনের মডেল হওয়া থেকে শুরু করে সিনেমা, সবই করেছেন তিনি। অল্প সময়ের ক্যারিয়ারে ব্যাপক সুনাম আর প্রশংসাও কুড়িয়েছেন। অবিবাহিত এই অভিনেত্রী এবার জানালেন, তাঁর বর হতে হলে সেই পুরুষকে গোলাপি রং ভালোবাসতে হবে।
সম্প্রতি নিজের পছন্দের রং নিয়ে কথা বলতে গিয়ে মিম জানালেন তাঁর গোলাপি রঙের প্রীতিকথা। তিনি মনে করেন, সবারই ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতে পারে। সবার উচিত অন্যের পছন্দকে সম্মান করা।

মিম বলেন, ‘গোলাপি রঙের পোশাক পরতে দেবে না, এমন ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। এমনকি তার পছন্দ না হলেও আমাকে গোলাপি পরতে নিষেধ করা যাবে না।’

এই অভিনেত্রী জানালেন, কোনো অনুষ্ঠান বা শুটিংয়ে কস্টিউমের ক্ষেত্রে তিনি গোলাপি রং বেছে নেন। ড্রেস কোড আছে এ রকম কোনো কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রেও বাদ সাধে গোলাপি রং। কারণ, গোলাপির ছাপ নেই এ রকম টপ মিমের প্রায় নেই বললেই চলে। রং নিয়ে অন্যের কড়াকড়ি মানতে না চাইলেও পরিবারের ওপর নিজের পছন্দ চাপিয়ে দেন মিম। মা–বাবা, বোন বা যে কারও জন্য কিছু কিনলে সেখানেও থাকে গোলাপির প্রাধান্য। এ নিয়ে প্রায়ই পরিবারের লোকেরা তাঁর ওপর বিরক্ত হন। তবে গোলাপি উপহার সাদরে গ্রহণ করেন।
নতুন বছরের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ‘পরিকল্পনা করে কিছু হয় না। গত বছর বেশ কিছু ছবি নিয়ে অনেক পরিকল্পনা ছিল। সেগুলো করোনায় বাতিল হয়ে গেছে। গত সাত মাস ঘরেই ছিলাম। এই বছর পরিকল্পনা ছাড়াই কাটিয়ে দেব। সবাইকে নিয়ে ঘোরার ইচ্ছে আছে, তবে এ নিয়ে কোনো পরিকল্পনা নেই।’

নতুন বছরের প্রথম দিন মুক্তি পেয়েছে মিম অভিনীত নাটক ‘হ্যালো বেবি’। এতে মিমের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন তাহসান। পরিচালনা করেছেন কাজল আরেফিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com