বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সৌরভের চিকিৎসায় আসছেন দেবী শেঠী

সৌরভের চিকিৎসায় আসছেন দেবী শেঠী

আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার, ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক এবং বর্তমানে ভারতীয় ক্রিকেট কনট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷ গত শনিবার তাঁর করোনারি আর্টারিতে ৩টি “ব্লকেজ” পাওয়া যায় ৷ এঞ্জিওপ্ল্যাস্টি করে যার মধ্যে একটি সরিয়ে হৃদযন্ত্রে রক্ত চলাচল স্বাভাবিক করা হয়৷ তারপর থেকে তিনি মোটামুটি সুস্থ আছেন ৷ ওষুধও কাজ করছে ৷ কিন্তু, বাকি দুটি “ব্লকেজ” সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হবে, তা জানার জন্য ১০ জনের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে৷ যাতে রয়েছেন গোটা ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞরা৷ এবং এই বোর্ডের নেতৃত্ব দেবেন প্রখ্যাত শল্য চিকিৎসক দেবী শেঠী ৷
সম্ভবত আজই তিনি কলকাতায় আসছেন ৷ ইতিমধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যাবতীয় রিপোর্ট বোর্ডের সব চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে ৷ এই তথ্য জানিয়েছেন, দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালের সিইও রূপালী গাঙ্গুলি৷
রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেনদ্র মোদী ফোনে সরাসরি সৌরভ ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলির সঙ্গে কথা বলেন৷ সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন ৷ চিকিৎসার যাবতীয় খরচ বহনেও প্রস্তুত, একথাও জানান ৷ আজ বিসিসিআই সচিব জয় শাহ (ভারতের স্বরাসট্র মন্ত্রী অমিত শাহের পুত্র) সৌরভকে হাসপাতালে দেখতে আসতে পারেন৷
প্রসঙ্গত, গত শনিবার সকালে নিজের বাড়িতে “জিম” করার সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের হঠাৎ মাথা ঘুরে “ব্ল্যাকআউট” হয়ে যায় ৷ বুকে ব্যাথা হতে থাকে ৷ শ্বাসকষ্টও হয় প্রবল৷ সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতার অভিজাত হাসপাতাল উডল্যান্ডস-এ নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, মহারাজ “মাও কার্ডিয়াক ইনফ্র্যাকশন” বা মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছেন ৷ তাঁর করোনারি আর্টারি-তে “ব্লকেজ” রয়েছে৷
সেদিনই সন্ধ্যায় এঞ্জিওপ্ল্যাস্টি করে একটি “স্টেন্ট” বসানো হয়৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com