বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গলাচিপা আমখোলা ইউনিয়নে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গলাচিপা আমখোলা ইউনিয়নে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পটুয়াখালী গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড থেকে রাশেদ মোল্লা (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত ১৩ জুন বিকেলে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হলে পোস্টমর্টেম শেষে ১৪ জুন বিকেলে দাফন কার্য সম্পন্ন হয়েছে।

এটা হত্যা নাকি আত্মহত্যা সঠিক রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবে না জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনিরুল ইসলাম।এব্যাপারে তিনি প্রতিবেদকে বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত রাশেদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয় সেখান থেকে পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয় এবং থানায় একটি ( UD) অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান।

সরেজমিন অনুসন্ধানে জানাগেছে, মৃত রাশেদ হচ্ছে মোঃ সেলিম মোল্লার ছেলে।পিতাঃ সেলিম মোল্লা বলেন, শনিবার বিকেল আনুমানিক ৪ টার সময় একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় রাশেদকে দেখতে পায় পরিবারের লোকজন।

এবিষয়ে রাশেদের বড় ভাই আল-আমিন জানান, আমার ছোট ভাই একজন মানসিক রোগী ছিলো তাই অত্র এলাকায় তার সাথে কারো কোন বিরোধ নেই আমাদের পরিবারে কারো সাথে কোন ঝামেলা ও হয়নি কেন সে গলায় দড়ি দিয়ে আত্ন্যহত্যা করলো জানিনা কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই।

এলাকাবাসীর সাথে কথা বলেও জানাগেছে, এরা নিরহ গরীব পরিবার এদের তেমন জায়গা জমিও নেই। আর রাশেদ মানসিক ভারসাম্যহীন ছিলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com