বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নতুন বছরে ‘রশিদ-মুখার্জি-খান’, গঙ্গা-পদ্মা মিশিয়ে দিলেন মিথিলা

নতুন বছরে ‘রশিদ-মুখার্জি-খান’, গঙ্গা-পদ্মা মিশিয়ে দিলেন মিথিলা

শুনশান পার্ক স্ট্রীট। শীতের রাত। মন পসন্দ এগরোল। সঙ্গে ভালবাসার মানুষরা। বছরের শুরুটাই যদি এমন হয় কেয়া বাত কেয়া বাত! 

বড়দিনে থাকতে পারেননি স্বামী সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে। ওয়েব সিরিজের কাজের জন্য মেয়ে আয়রাকে নিয়ে ঢাকায় চলে গিয়েছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। তাই ২০২০-র শেষবেলায় না থাকতে পারাটা সুদে আসলে পুষিয়ে দিলেন ২০২১-এর শুরুতে। গভীর রাতে স্বামী এবং কন্যাকে নিয়ে নেমে পড়লেন পার্ক স্ট্রিটের আলো ঝলমলে রাস্তায়। তারকাসুলভ উদযাপনের পরিবর্তে বেছে নিলেন সাদামাটা আনন্দকে। তাই কোনও পাঁচ তাঁরা রেস্তরাঁয় নৈশভোজ নয়, রাস্তার ধারের দোকানের এগরোলেই হল রসনাতৃপ্তি।  

ইনস্টাগ্রামে নিজেদের ছোট্ট আউটিংয়ের ছবিও পোস্ট করলেন অভিনেত্রী। সেখানে কলকাতার উৎসবের আমেজ থেকে পছন্দের রোল তৈরির মুহূর্ত, বাদ থাকেনি কিছুই।নতুন বছরটা ভালবাসার মানুষদের উষ্ণতায় কাটিয়ে দিতে চান মিথিলা। তাই শুরুটাও করলেন তাঁদের সঙ্গে থেকেই। অভিনেত্রী আরও একটি কোলাজ পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে, খোলা চুলে,চোখে চশমা আর ধূসর রঙা হুডি পরে সৃজিতের সঙ্গে ‘পাউট’ করে ছবি তুলছেন তিনি। অন্যটিতে দেখা যাচ্ছে, ছোট্ট আয়রা সৃজিতের পেটে বসে ধ্যানে মগ্ন। ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘হ্যাপি ১-১-২০২১ ফ্রম রশিদ-মুখার্জি-খান ক্রেজি ট্রায়ো’ অর্থাৎ পুরো পরিবারের তরফ থেকে অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com