শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আ.লীগ ক্ষমতায় আসলেই জনগণের জন্য কাজ করে: সালমান এফ রহমান

আ.লীগ ক্ষমতায় আসলেই জনগণের জন্য কাজ করে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই জনগণের জন্য কাজ করে, এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বলেও জানান তিনি।  শনিবার (০২ জানুয়ারি) ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যৌথ আয়োজনে ফ্রি মেডিকেল সার্ভিসের উদ্বোধন অনু্ষ্ঠানে সালমান এফ রহমান আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারির চ্যালেঞ্জ মোকাবিলায়ও বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে যা সম্ভব হয়েছে সরকার এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর আন্তরিক সহযোগিতায়।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ‘ধন্য পিতার ধন্য কন্যা, জননেত্রী শেখ হাসিনা। যিনি কর্মগুনে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের পথচলা। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ দৈব দুর্বিপাকে সবসময় বিপন্ন মানুষের পাশে ছিল ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।’

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, অসহায় বিপন্ন মানুষের পাশে সেবার ব্রত নিয়ে কাজ করার জন্য জননেত্রী শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগ গঠন করেছেন। সেবা শান্তি প্রগতি স্বেচ্ছাসেবক লীগের মূলনীতি। করোনা মহামারির শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী যে যার অবস্থান থেকে ভয়কে জয় করে নিরবচ্ছিন্নভাবে মানুষকে সেবা প্রদানে নিয়োজিত ছিলে। সে সময়, স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে সেবার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান তিনি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আলী আবরার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসান মতিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ প্রমুখ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com