শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
হাসপাতালে ব্যারিস্টার মওদুদ

হাসপাতালে ব্যারিস্টার মওদুদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন জানান, ব্যারিস্টার মওদুদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিওলজিস্ট চার্লস তোহ এর প্রেসক্রিপশনের ওষুধ খাচ্ছিলেন। এর মধ্যে দেশের বেসরকারি হাসপাতাল এভারকেয়ারের কার্ডিওলজিস্ট শাহাবুদ্দিন তালুকদারও শরীরের ভিন্ন একটি বিষয়ে একই ওষুধ দিয়েছেন। ছয়মাস ধরে বিএনপির এই নেতা রিভারক্স আর প্যারাডক্সা নামের একই ওষুধ একসাথে খান। এর পার্শ্ব প্রতিক্রিয়ায় তার শরীরে ইন্টারনাল ব্লিডিং হয়। এতে শরীরের হিমোগ্লোবিন কমে যায়।

হাসপাতালে ভর্তির আগের কয়েকদিন ব্যারিস্টার মওদুদ আহমদ বিছানা থেকে উঠতে পারছিলেন না ও চোখ খুলতে পারছিলেন না। পরে অবস্থা গুরুতর দেখে তাকে এভারকেয়ারের সিসিউতে ভর্তি করা হয়। এর মধ্যে হাসপাতালে দুই ব্যাগ রক্তও দেয়া হয়। 

সুজন জানান, এখন ব্যারিস্টার মওদুদ কিছুটা সুস্থতা অনুভব করছেন। দুই তিন পরে হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com