বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
ব‌রিশা‌লে প্রাথ‌মি‌কে শতভাগ ও মাধ‌্যমিকে ৩২ শতাংশ ব‌ই এ‌সে পৌঁ‌ছে‌ছে

ব‌রিশা‌লে প্রাথ‌মি‌কে শতভাগ ও মাধ‌্যমিকে ৩২ শতাংশ ব‌ই এ‌সে পৌঁ‌ছে‌ছে

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

আজ শুক্রবার সকাল থেকে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হয়। করোনাভাইরাসের সংক্রমণের কারণে এ বছর বই উৎসব বাতিল করা হয়েছে।
বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্র জানিয়েছে, জেলার এক হাজার ৫৯৪টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৩২ হাজার। এসব প্রতিষ্ঠানে ১২ লাখ ৯৩ হাজার বইয়ের চাহিদা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী, শতভাগ বই চলে এসছে। আজ বিকালের মধ্যে ৮০ ভাগ বই বিতরণ করা হবে। যেসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেসব বিদ্যালয়ে দুই দিনে বই বিতরণ করতে বলা হয়েছে। নগরীর মাতৃমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার কর বলেন, ‘আমরা চাহিদা অনুযায়ী বই পেয়েছি। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই পেয়ে তারা আনন্দিত, আমাদেরও ভালো লাগছে।’
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, জেলার ৭০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ৯৪ হাজার ৫৩৪ শিক্ষার্থীর জন্য ২৮ লাখ ১৯ হাজার ১৯০টি বইয়ের চাহিদা জানানো হয়েছিল। এর মধ্যে নয় লাখ ২১ হাজার ৮৪৩টি বই পাওয়া গেছে। এ বিষয়ে জানতে চাইলে বরিশাল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিথীকা সরকার বলেন, ‘৬ষ্ঠ শ্রেণির বই পাওয়া গেছে, অন্যান্য ক্লাসের সব বই পাওয়া যায়নি। আমরা আশা করছি, বাকি বইগুলো দ্রুতই চলে আসবে।’ জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, ‘বরিশালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com