সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বছরের শুরুতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা- অর্থ উপদেষ্টা

বছরের শুরুতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা- অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

এবার জানুয়ারিতেই শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, বই ছাপানোর দায়িত্ব কারা পাবে সে তালিকা চলতি মাসেই চূড়ান্ত হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, গত বছর বই ছাপানোর ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগ ছিলো। যাদের ব্যপারে অনিয়মের অভিযোগ ছিল এবার তাদের কাজ দেয়া হবে না।

তিনি আরও বলেন, টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে। ইউনিসেফের সাথে নেগোসিয়েট করে করে টিকার কমিশন কমানোর কথা বলা হয়েছে। কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমে পরবর্তী তিন মাসের টিকা আনা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com