রবিবার, ১৪ Jun ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রংপুরে জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রংপুরে জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আকাশ খাঁন রংপুর

জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী রংপুরে পালন করা হয়। এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ২২টি আসন জাতীয় পার্টির দখলে নেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

শুক্রবার (১ জানুয়ারি) দলটির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরের পল্লী নিবাসে জেলা ও মহানগর কমিটির আলোচনা সভা মিলাদ মাহফিলে এই ঘোষণা দেন তিনি।

এর আগে মহানগর ও জেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাধি প্রাঙ্গণে এসে ফুলেল শ্রদ্ধা জানান।

পরে মেয়র এর সভাপতিত্বে সমাধি প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ নেতৃবৃন্দ। এরপরে জাতীয় পার্টির প্রয়াত নেতা এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পরে ৫ শতাধিক মটর সাইকেল নিয়ে নগরীর প্রধান প্রধান ফটকে শোডাউন করেন রংপুর জাতীয় পার্টি। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সাধারন সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজি আঃ রাজ্জাক , কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর মহানগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল যে সহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com