বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাসপাতালে আনুশকা

হাসপাতালে আনুশকা

সন্তানসম্ভাবনা স্ত্রী আনুশকাকে হাসপাতালে নিয়ে গেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। গত ২৯ ডিসেম্বরও মুম্বাইয়ের একটি হাসপাতালে তাদেরকে দেখা যায়। এদিন চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করেন আনুশকা। এ সময় তাকে সঙ্গ দেন কোহলি। বিরুশকা দম্পতির হাসপাতালে যাওয়ার ভিডিও ও ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। কয়েকটি ছবি ও ভিডিওতে আনুশকাকে প্রথমবার স্ট্রিপড ড্রেসে দেখা যাচ্ছে। দ্বিতীয়বার তাকে দেখা যায় সাদা পোশাকে।  

নতুন বছরের জানুয়ারি মাসেই প্রথম সন্তানের প্রত্যাশা করছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মা। অন্যদিকে তিন টেস্ট বাকি থাকতেই অস্ট্রেলিয়া ছেড়ে দেশে ফেরেন কোহলি। এ নিয়ে সমালোচনাও কম সইতে হয়নি তাকে। দেশে ফিরেই স্ত্রীর দেখভাল করছেন কোহলি। নিয়মিত চিকিৎসকের পরামর্শও নিচ্ছেন।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত বুধবার এ দম্পতিকে দু’বার হাসপাতালে দেখা গেছে। হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার পর তারা মুম্বাইয়ের জুহুতে কেনা নতুন অ্যাপার্টমেন্ট পরিদর্শনে যান। এদিকে বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভোগ ম্যাগাজিনের কাভার পোস্ট করেন আনুশকা শর্মা।

ভোগকে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা বলেন, করোনা মহামারির লকডাউন আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। কোহলি আমাকে সঙ্গ দিয়েছেন। চিকিৎসকের কাছে আমরা একসঙ্গে গেছি। রাস্তা ফাঁকা ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com