বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বছরের শেষ দিনে আবেগে ভাসলেন কারিনা

বছরের শেষ দিনে আবেগে ভাসলেন কারিনা

বছরের শেষ দিনটা করিনা কপূর খান জড়িয়ে রইলেন ভালবাসার মানুষদের উষ্ণতায়। এ বছর ‘হলিডে ডেস্টিনেশন’ হিসাবে বিদেশের কোনও জায়গাকে বেছে নেননি অভিনেত্রী। ঘরের ঘেরাটোপেই স্বামী সইফ আলি খান এবং পুত্র তৈমুরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি।

পাপারাৎজিদের ক্যামেরা যতই না-পসন্দ হোক, সেলফি তুলে ছবি পোস্ট করতে অনীহা নেই করিনার। নিজেদের বিশেষ মুহূর্তেই বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন বেবো। লিখলেন, ‘ওদের সঙ্গে ভালবাসায় আর আদরে বছরটা শেষ হচ্ছে। নিখুঁত ছবি তোলার জন্য দু’জনকে জোর করতে হচ্ছে। আমার জীবনের এই দুই ভালবাসাকে ছাড়া ২০২০ কাটানো সম্ভব হত না। এগিয়ে চলছি নতুন শুরুর দিকে। সবাই সুস্থ থাকবেন। আমাদের তরফ থেকে ভালবাসা। নতুন বছরের অনেক শুভেচ্ছা’।ছবিগুলিতে করিনাকে দেখা যাচ্ছে এক্কেবারে নো মেক আপ লুকে। সইফও চোখে চশমা এবং সাদা কুর্তায় আড়ম্বরহীন। ছোট্ট তৈমুরের পরনে গাঢ় নীল রঙের টি শার্ট। কোনও ছবিতে করিনার গালে চুমু এঁকে দিচ্ছেন সইফ, আবার কোনওটাতে তাঁর কাঁধে মাথা রেখে হাসছেন করিনা, পাশে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে তাঁদের ভালবাসার ‘টিম’।আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই দ্বিতীয় বারের জন্য মাতৃত্বের স্বাদ পাবেন করিনা। তবে সারা বছর ধরেই কাজ চালিয়ে গিয়েছেন অভিনেত্রী।

আমির খানের সঙ্গে ‘লাল সিং চড্ডা’র শ্যুটিং শেষ করেছেন করিনা। এ ছাড়াও তাঁর রেডিও টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এর জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। অন্য দিকে সইফও ব্যস্ত ছিলেন পরবর্তী ছবি ‘ভূত পুলিশ’-এর কাজ নিয়ে। তবে বছর শেষে সব ব্যস্ততা দূরে সরিয়ে ভালবাসার রেশ গায়ে মাখছেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com