বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অর্ধনগ্নে ভাইরাল জেনিফার লোপেজ

অর্ধনগ্নে ভাইরাল জেনিফার লোপেজ

স্যোশ্যাল মিডিয়াজুড়ে ভেসে বেড়াচ্ছে অর্ধনগ্নে জেনিফার লোপেজের একটি ছবি! টুইটার, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম- কোথায় বাদ নেই ছবিটি নিয়ে আলোচনা-সমালোচনা। সব মিলিয়ে নেটিজেনদের রীতিমতো সংশয়ে ফেলে মাতিয়ে রেখেছে তার ছবিটি।
আর সেই ছবিটার সঙ্গে দেখা যাচ্ছে সঙ্গত একটি প্রশ্ন। এ আবার কী ফ্যাশন! প্যান্ট কি খুলে গেছে, নাকি জুতোটাই দেখতে এমন? চোখ কচলে অনেকেই দ্বিতীয়বার দেখছেন। তারপরই পুরো বিষয়টি স্পষ্ট হচ্ছে।

নজরকাড়া স্টাইলে গোটা বিশ্বকে মাতিয়ে রাখেন জেনিফার। গানে যেমন মাতিয়ে রাখেন তেমনই স্টাইল স্টেটমেন্টেও। এর আগেও বহুবার তিনি নজর কেড়েছেন। কিন্তু এমন চমকপ্রদ স্টাইলে তাকে আগে কখনো দেখা যায়নি। দিনকয়েক আগে একটি ছবি প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায় রাস্তায় হাঁটছেন জেনিফার।
পরনে সাদা লম্বা ঝুলের শার্ট। একটু নিচ থেকেই একটা জিন্সের দেখা মিলছে। শার্ট আর জিন্সের মাঝটুকু নগ্ন। জিন্সের বেল্টটাও আছে। মনে হচ্ছে যেন সেটি খুলে যাচ্ছে। প্রথম দেখার এই ধাঁধা পেরলেই অবশ্য বোঝা যাবে না ওটা জিন্স, না সেটি খুলে যাচ্ছে! আসলে যা, তা হলো একটি বিচিত্র বুটজুতো। যেটি পরে আছেন জেনিফার। সেটিই প্রায় উঠে গিয়েছে কোমরের নিচ পর্যন্ত। মনে হচ্ছে যেন জিনসটি খুলে যাচ্ছে। আপাতত জেনিফারের এই স্টাইল মাতিয়ে রেখেছে নেটদুনিয়া।

অনেকেই প্রশ্ন করছেন জেনিফারের এই স্টাইল স্টেটমেন্ট কি বাজার মাতাবে? তা হয়তো মাতাতে পারে। তবে তাতে সমস্যাও আছে। কারণ জেনিফার যেভাবে এই পোশাককে ক্যারি করেছেন, তা অন্যের পক্ষে মুশকিল। এবং সাধারণ অন্য কাউকে তাতে মানাবেও না। তবে ফিল্মি দুনিয়ায় এই স্টাইল শোরগোল ফেলবেই বলে মনে করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com