বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজনীতি থেকে সরে এলেন রজনীকান্ত

রাজনীতি থেকে সরে এলেন রজনীকান্ত

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার ও রাজনীতিবিদ রজনীকান্ত তাঁর রাজনৈতিক জীবনের অবসান ঘটালেন৷ আজ কিছুক্ষণ আগে টুইটার-এর মাধ্যমে তিনি নিজে এই বার্তা দিয়েছেন৷ রজনীকান্ত জানান, মূলত শারীরিক কারণে তিনি আর রাজনীতিতে যোগ দেবেন না৷ অথচ, বছর তিনেক আগে তিনি একটি রাজনৈতিক দল গঠন করেন ৷ এবং ঘোষণা দেন যে, ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তিনি ২৩৪টি আসনেই প্রার্থী দেবেন ৷ শুধু তাই নয়, এই অঙ্গীকারও করেন যে, জিতে এসে পরবর্তী তিন বছরের মধ্যে যদি তিনি নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে না পারেন, তাহলে তাঁর দল মন্ত্রীসভা থেকে ইস্তফা দেবে ৷ এর আগে ভারতের লোকসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে প্রচারে নেমেছিলেন৷
গত শুক্রবার তাঁর বর্তমান তামিল ছবি “আন্নাথ্থে”-র শ্যুটিং চলাকালীন রজনীকান্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁর রক্তচাপ ওঠানামা করতে থাকে ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হায়দ্রাবাদের একটি অভিজাত হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে, নানা ধরণের শারীরিক পরীক্ষা-নিরিক্ষার পরে চিকিৎসকরা তেমন গুরুতর কোনও বিপদ খুঁজে পাননি ৷ এরপর গত রবিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ রদি
প্রসঙ্গত বলা দরকার, রজনীকান্তের আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়৷ ১৯৭৫ সালে তিনি তামিল চলচ্চিত্রে অভিনেতা হিসেবে যোগ দেন ৷ তারপর ধীরে ধীরে হয়ে ওঠেন সুপারস্টার৷ তিনি ভারত সরকারের সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ ও পদ্মবিভূষণ ছাড়াও, ফিল্মফেয়ার এওয়ার্ড এবং তামিলনাড়ু সরকারের নানা পুরস্কার পেয়েছেন৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com