বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পর্ন তারকার সঙ্গে সালমান খান, ছবি ভাইরাল

পর্ন তারকার সঙ্গে সালমান খান, ছবি ভাইরাল

বলিউড সুপারস্টার সালমান খান। দুর্দান্ত অভিনয় দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন তিনি। শুধু ভারত নয়, সালমানের খ্যাতির বিস্তৃতি দুনিয়াজুড়ে। ‘দাবাং’ খ্যাত এই অভিনেতার ৫৫তম জন্মদিন ছিলো ২৭ ডিসেম্বর। ভক্ত-সহকর্মীদের শুভেচ্ছা এবং ভালোবাসায় দিনটি তার প্যানভিলা ফার্ম হাউসে উদযাপিত হয় । সেখানে ছিলো এক ঘরোয়া পার্টি।
করোনার কারণে এই দিন ভক্তদের মুম্বাইয়ের বাড়ির সামনে জড়ো হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ দিয়েছিলেন সালমান। তাই ভক্তদের সঙ্গে এবারের শুভেচ্ছা বিনিময় হলো ভার্চুয়াল জগতেই। তবে ভার্চুয়াল জগতেও সমালোচনার মুখে পড়লেন এই বলিউড সুপারস্টার। তার শুরু মার্কিন যুক্তরাষ্ট্রের পর্ন তারকা এবং পরিচালক কেন্দ্রা লাস্টকে নিয়ে।

সালমানের জন্মদিনে একটি টুইট বার্তা শেয়ার করেন লাস্ট। যেখানে সালমানের সঙ্গে তার একটি ছবি যোগ করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন সালমান খান। দিনটি যাক দারুণভাবে।’
৪২ বছর বয়সী এ পর্ন তারকার শুভেচ্ছার পরই সালমানকে নিয়ে অনেক ভক্তের মাঝে শুরু হয় বিতর্ক। ভিন্ন ধারার চলচ্চিত্রের এ অভিনেত্রীর সঙ্গে সালমান খানের পরিচয় নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। তবে এসব কিছু নিয়ে সালমান আছেন ‘স্পিকটি নট’ মুডে।

প্রসঙ্গত, চলতি বছর করোনার লকডাউন শেষে বেশ ব্যস্ত সময়ে ফিরে গেছেন সালমান খান। ‘রাধে’, ‘টাইগার ৩’সহ আরো বেশ কয়েকটি সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। শুধু তাই নয় বলিউড কিং খান শাহরুখের ‘পাঠান’ সিনেমাতেও একটি ছোট ক্যামিও চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আর তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’র ১৪তম আসরের সঞ্চালনা তো করছেনই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com