বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হেলিকপ্টারে করে হানিমুনে সাইমন!

হেলিকপ্টারে করে হানিমুনে সাইমন!

চলচ্চিত্রে কাটিয়েছেন প্রায় এক দশক। পেয়েছেন দর্শকপিয়তা। ‘পোড়ামন’ সিনেমা দিয়ে তিনি দর্শক মাতিয়েছেন। কাজ করেছেন ‘জান্নাত’সহ আরও বেশ কিছু আলোচিত সিনেমায়। হাতে উঠেছে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বলছিলাম ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়ক সাইমন সাদিকের কথা।
এবার হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে হানিমুনে যাচ্ছেন সাইমন। তবে, সেটা কোনো বাস্তব গল্প নয়। একটি বেসরকারি হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠানের হয়ে বিজ্ঞাপনে এমন চরিত্রে দেখা যাবে সাইমনকে। এখানে তার সহকর্মী হিসেবে দেখা যাবে পূর্ণিমা বৃষ্টিকে।

মাহির বিপরীতে ‘জান্নাত’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জয় করেছেন সাইমন। তবে দীর্ঘ এ ক্যারিয়ারে কখনোই বিজ্ঞাপনচিত্রে দেখা যায়নি তাকে। সেই অপূর্ণতা পূরণ হলো নায়কের। প্রথমবারের মতো তিনি এই বিজ্ঞাপনে অংশ নিতে যাচ্ছেন।
বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন এস আরিফিন অলিভ। নববধূকে নিয়ে তৈরি হয়েছে টিভিসিটির গল্প। যেখানে বর সাইমন ও কনে পূর্ণিমা বৃষ্টি। দেখা যাবে, সদ্য বিয়ে করেছেন তারা। নববধূকে নিয়ে বেড়াতে যাবেন সাইমন। এ জন্য বাড়ির ছাদে চলে এলো হেলিকপ্টার। স্বামীর এমন কাণ্ড দেখে বেজায় খুশি পূর্ণিমা বৃষ্টি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com