রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শীতবস্ত্র নিয়ে শীতার্ত অসহায় মানুষের পাশে স্বেচ্ছাসেবক লীগ

শীতবস্ত্র নিয়ে শীতার্ত অসহায় মানুষের পাশে স্বেচ্ছাসেবক লীগ

গত ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের হতদরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এসময় তাঁরা সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ২০০ পরিবারকে শীতবস্ত্র (কম্বল)প্রদান করেন। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন দেশের যেকোন দূর্যোগে অসহায় মানুষের পাশে ছিল স্বেচ্ছাসেবক লীগ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ও বন্যা পরিস্থিতিতে সারাদেশে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। শীতের শুরুতে স্বেচ্ছাসেবক লীগ শীতার্ত মানুষকে শীতবস্ত্র প্রদানের কর্মসূচী হাতে নিয়েছে। শীঘ্রই সারাদেশে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ধারাবাহিক ভাবে শুরু করা হবে। সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ সবসময় অসহায় বিপন্ন মানুষের পাশে ছিল আছে এবং থাকবে। প্রতিবছরের ন্যায় এবারও শীতের শুরুতে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ বিভিন্ন ইউনিটের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। দেশব্যাপী এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
এসময় ঢাকা জেলা, দোহার উপজেলা,ও নয়াবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com