শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পিছিয়ে গেল কলকাতা বইমেলা

পিছিয়ে গেল কলকাতা বইমেলা

আবার অনির্দ্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল “কলকাতা আর্ন্তজাতিক বইমেলা” ৷ জেনিভা-র ইন্টারন্যাশনাল পাবলিশার্স এসোসিয়েশন-এর ক্যালেন্ডার অনুযায়ী এই মেলা হওয়ার কথা ছিল আগামী ২৭শে জানুয়ারী থেকে ৭ই ফেব্রুয়ারী পর্য্যন্ত ৷ কিন্তু অতিমারির জন্য তা স্থগিত রাখা হল ৷ কবে যে এই বইমেলা হবে, তাও কেউ সঠিকভাবে বলতে পারছেন না ৷
এ’বছর এই মেলায় থিম দেশ হিসেবে নির্দ্ধারিত ছিল “বাংলাদেশ” ৷ কারণ, বর্তমান বছরটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ৷ তাছাড়া, একই বছরে বাংলাদেশের ৫০তম স্বাধীনতাপূর্তি ৷


রবিবার কলকাতা আর্ন্তজাতিক বইমেলা-র সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানালেন যে, বাংলাদেশ সরকার মুজিব শতবর্ষ এবং বাংলাদেশ ৫০, এই দুটি ঐতিহাসিক ঘটনা অত্যন্ত আড়ম্বরের সঙ্গে কলকাতা বইমেলায় উপস্থাপিত করতে উদ্যোগী হয়েছিলেন ৷ কিন্তু করোনা পরিস্থিতিতে তা পিছিয়ে গেল অনির্দ্দিষ্টকালের জন্য ৷ ত্রিদিববাবু আরও বলেন, এখন বিভিন্ন দেশের বিমান পরিষেবাও বন্ধ ৷ তাই, অন্যান্য দেশগুলি এই বর্ণাঢ্য বইমেলায় অংশ নিতে পারবে না ৷ একই কারণে, প্যারিস ও লন্ডনের বইমেলাও পিছিয়ে গেছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com