শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

অনার্স বিশেষ পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ

অনার্স বিশেষ পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ এবং ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষা অনিয়মিত/অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

স্থগিত এ ফরম পূরণ রোববার (২৭ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।

এর আগে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে তা স্থগিত করা হয়।

ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com