শনিবার, ২০ Jun ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ফাইজারের টিকা নিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী

ফাইজারের টিকা নিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী

কুয়েতে ফাইজারের করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী সাবাহ খালিদ আল সাবাহ। তার টিকা গ্রহণের মধ্য দিয়ে দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী ছাড়াও বৃহস্পতিবার কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডা. বাসিল আল সাবাহ, উপ প্রধানমন্ত্রী আনাস আল সালেহ, কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট হিলাল আল সায়ের ফাইজারের এ করোনার টিকা নেন।

এর আগে বুধবার (২৩ ডিসেম্বর) বেলজিয়াম থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়েতে এসে পৌঁছায় ১ লাখ ৫০ হাজার ডোজ ভ্যাকসিনের প্রথম চালান। দেশটির মিশরেফ মেলাভূমিতে সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হয় ভ্যাকসিনগুলো। বৃহস্পতিবার কুয়েতে উচ্চপদস্থ কর্মকর্তারা দেশটির মিশরেফ এলাকায় টিকাদান কেন্দ্র পরিদর্শন করে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।

আরব টাইমস পত্রিকা সূত্রে জানা যায়, প্রথম ধাপে চার ভাগে বিভক্ত করে দেয়া হবে ভ্যাকসিন। প্রথমে অগ্রাধিকার দেয়া হবে চিকিৎসা পেশাজীবীদের। পাশাপাশি ৬৫ বছরের উপরে যাদের বয়স এবং ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে ফাইজারের এই ভ্যাকসিন।

ইতোমধ্যে ভ্যাকসিন গ্রহণের জন্য দেশটিতে নিবন্ধন করেছেন ৭৩ হাজার ৭০০ জন নাগরিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com