বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩, হামলাকারী আটক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩, হামলাকারী আটক

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন মার্কিনি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে নিরাপত্তা সদস্যরা। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ২৬ ডিসেম্বর স্থানীয় সময় ৬টা ৫৫-এর দিকে রকফোর্ড শহরের ডন কার্টার লেন-এ হামলার খবর পায় পুলিশ। 

সেখানকার পুলিশ প্রধান ড্যানিয়েল ও’শিয়া জানান, হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। একটি ভবনের পাশে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখি। পুলিশ ঘটনাস্থলে চলে আসার পরও হামলাকারী একটি ভবনের ভেতর অবস্থান করছিল। কিন্তু আমরা কোন ধরনের অ্যাকশনে যাইনি। কারণ, আমাদের উদেশ্যই ছিল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা।’

পুলিশের মতে, সে এলোপাতাড়ি হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক। কি কারণে সাধারণ মানুষের উপর হামলা চালানো হয়েছে, এ বিষয়ে এখনো নিশ্চিত করতে পারেনি ইলিনয় রাজ্য প্রশাসন।

এ ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ করছে। চারদিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে কোন সন্ত্রাসী গোষ্ঠী জড়িত কিনা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

এর আগে, বড়দিনের সকালে যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে গাড়ি বিস্ফোরণে তিন জন আহত হন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। একে আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com