সোমবার, ০৮ Jun ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সালমানের জন্মদিন আজ

সালমানের জন্মদিন আজ

আবদুর রশিদ সেলিম সালমান খান। বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেতা। পাশাপাশি তিনি একজন সফল প্রযোজকও। সালমান খান হিসেবে তার ব্যাপক পরিচিতি। তবে ভক্তরা ভালোবেসে সাল্লু ভাই, বলিউড ভাইজান এবং বলিউড সুলতান বলেও ডাকে। বলিউড ভাইজানের জন্মদিন আজ (২৭ ডিসেম্বর)। ১৯৬৫ সালের আজকের এ দিনে ভারতের মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন সাল্লু ভাই। চিত্রনাট্যকার সেলিম খানের জ্যেষ্ঠ পুত্র তিনি। ৫৪ বছর বয়সী এ অভিনেতা কর্মজীবন শুরু করেন ১৯৮৮ সালে। ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমায় অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ হয়েছে সালমানের। এখন পর্যন্ত অভিনয় করেছেন শতাধিক সিনেমায়।

প্রতিবছর সালমানের জন্মদিনে আসর জমে তার ফার্মহাউজে। কিন্তু এবারের জন্মদিন খুবই সাদামাটাভাবে কাটাবেন সালমান। জন্মদিন উপলক্ষে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। বাড়ির সামনে নোটিশও লাগিয়েছেন এ অভিনেতা। তাতে লেখা, ‘বিগত বছরে যে পরিমাণ ভালোবাসা আমি আমার ভক্তদের কাছ থেকে পেয়েছি তা বলে শেষ করা যাবে না। তবে এই বছরটা সবার কাছে আমার অনুরোধ বাড়ির বাইরে ভিড় জমাবেন না।’

করোনার কথা মাথায় রেখেই এ নোটিশ লাগানো হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান তার ভক্তদের বিশেষ অনুরোধ করে লিখেছেন, ‘মাস্ক পড়ুন। স্যানিটাইজ করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন।’

পর্দায় সফল এ অভিনেতা বাস্তব জীবনে বিতর্কের সঙ্গে জড়িয়েছেন একাধিকবার। বলিউড সুলতানের প্রথম প্রেম ছিল পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির সঙ্গে। সে প্রেম ভেঙে গেলে ভালোবাসা গড়ে ওঠে ঐশ্বরিয়ার রাইয়ের সঙ্গে। পরিণতি পায়নি তার এ প্রেমও। 

অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা পেয়েছেন সালমান খান। চতুর্থ ভারতীয় তারকা হিসেবে ২০০৮ সালের ১৫ জানুয়ারি লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে তার মোমের মূর্তি স্থাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com