শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আজিমপুরে আনসার কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

আজিমপুরে আনসার কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

আনসার বাহিনীর সহকারী পরিচালকের ট্রেনিং নিয়ে ফেরার পরেই নিজ বাসায় রুমানা ইয়াসমিনের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতের দিকে আজিমপুর স্টাফ কোয়ার্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  তার খালু জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুমানার বিয়ে নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য হয়। এ কারণে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। 

জানা গেছে, ৩৭তম বিসিএসের মাধ্যমে আনসার বাহিনীর সহকারী পরিচালক হিসেবে চাকরিতে যোগদান করেন রুমানা ইয়াসমিন। গাজীপুরে ট্রেনিং শেষে গত ২৪ ডিসেম্বর আজিমপুর স্টাফ কোয়ার্টারে সাবলেট ভাড়া বাসায় ফেরেন তিনি। তার সঙ্গে থাকতেন ছোট বোন। শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ের দাওয়াতে বাসার বাইরে থাকা ছোটবোন রুমানাকে কল দিলে কোন সাড়া মেলেনি। এরপর প্রতিবেশীকে ফোন দেয়া হলে তারা জানায়, ঘরের ভেতর রুমানার কোন সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না।

পরে আরেক প্রতিবেশীকে বিষয়টি জানালে, তিনি ঘরে দরজা ধাক্কা দিয়ে খুলে দেখেন রুমা ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

লালবাগ থানা পুলিশ বলছে, হত্যা নাকি আত্মহত্যা তদন্তের পরই জানা যাবে।

এদিকে সহকর্মীর মৃত্যুর খবরে হাসপাতালে আসেন আনসার বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তা। রুমানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বগুড়ায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com