শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আন্তর্জাতিক ২ রুটে বিমান উড়বে ১৬ জুন থেকে

আন্তর্জাতিক ২ রুটে বিমান উড়বে ১৬ জুন থেকে

আন্তর্জাতিক দুই রুট যুক্তরাজ্য ও কাতারে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা উঠছে মঙ্গলবার (১৬ জুন) থেকে। ফলে ফের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনে সরাসরি ফ্লাইট চালু করবে। তবে কাতারে বাংলাদেশি যাত্রী প্রবেশের অনুমতি না থাকায় আপাতত শুধু ট্রানজিট ফ্লাইটের যাত্রী বহন করতে পারবে কাতার এয়ারওয়েজ।
জানা গেছে, নিষেধাজ্ঞা উঠলেও ১৬ জুনই ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট চালাবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২১ জুন এ রুটে ফ্লাইট চালানোর কথা রয়েছে বিমানের। ২১ জুনের টিকিট বিক্রি করছে বিমান। আর কাতার এয়ারওয়েজ দোহা-ঢাকা-দোহা রুটে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করতে পারবে। তবে কাতারে এ মুহূর্তে কোনো বাংলাদেশি এয়ারলাইন্স ফ্লাইট চালাতে পারবে না।
স্বাস্থ্যবিধি ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নীতিমালা অনুসরণ করেই ১৬ জুন থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হবে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বাংলানিউজকে বলেন, ‘২১ জুনের ঢাকা-লন্ডন রুটের ফ্লাইটের টিকিট বিক্রি করা হচ্ছে। তবে শিডিউল এখনো দেওয়া হয়নি। দু-একদিনের মধ্যেই শিডিউল জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com