রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনোনীত এম এ ফারুক প্রিন্স।

পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনোনীত এম এ ফারুক প্রিন্স।

প্রাচীনতম বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সম্মানিত অন্যতম সদস্য পদে পুনরায় মনোনীত করেছেন এম এ ফারুক প্রিন্সকে।

এ ব্যাপারে এম এ ফারুক প্রিন্স এর মতামত জানতে চাইলে তিনি সার্চ নিউজকে বলেন, উপমহাদেশের ইতিহাস-ঐতিহ্যের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হয়ে নিজেকে গর্ববোধ করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ ও লালন করে বিশ্বনেত্রী বঙ্গরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে শক্তিশালী ও বেগবান করাই আমার মুল প্রধান লক্ষ্য।

বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন ও লালন করে মুক্তিযুদ্ধের স্বপক্ষে নিজেকে ব্রত রেখে দেশে এবং প্রবাসে আওয়ামী লীগের রাজনীতি করেছি আমি৷

আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মনোনীত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এবং যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।

উল্লেখ্য, ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব এম এ ফারুক প্রিন্স বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির গত বারের কমিটিতেও সদস্য হিসেবে ছিলেন। এছাড়াও তুরষ্ক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ ফারুক প্রিন্স। সুইজারল্যান্ড যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতিও তিনি ছিলেন।

প্রকাশ, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগকে সুসংগঠিত করতে এবং প্রবাসে আওয়ামী লীগের রাজনীতি বিস্তারে বিশেষ ভুমিকা রয়েছে এম এ ফারুক প্রিন্স এর। বিশ্বব্যাপী মহামারী করোনা পরিস্থিতিতে দেশে এবং প্রবাসে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। বিশেষকরে প্রবাসীদের কল্যাণে কাজ করেছেন নিবেদিতপ্রাণে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com