বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোমরকে সুদৃশ্য করতে গিয়ে মডেলের মৃত্যু

কোমরকে সুদৃশ্য করতে গিয়ে মডেলের মৃত্যু

শোবিজের তারকারা সব সময় নিজেদের রূপ ও সৌন্দর্য নিয়ে সচেতন থাকেন। এজন্য নিজেদের শরীরকেও ফিট রাখতে নানা কাজ করে থাকেন। এতে করে অনেক সময় কঠিন সমস্যার মুখমুখি হতে হয় তাদের, এমন কি মৃত্যুও। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে মেক্সিকান মডেল জসলিন ক্যানোর সঙ্গে।
জসলিন নিজের কোমরকে সুদৃশ্য করতে গিয়ে অকালেই নিজের মৃত্যুকে ডেকে আনলেন।

মাত্র ২৯ বছর বয়সেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি। এমন খবর প্রকাশ করেছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম।
জানা গেছে, গত ৭ ডিসেম্বর জসলিনের মৃত্যু হয়। নিজেকে সুন্দরী এবং আবেদনময়ী করার জন্য কোমরের নিচের অংশে অপারেশন করিয়েছিলেন তিনি। আর এতেই ঘটে বিপত্তি। মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।


মডেল ও ফ্যাশন ডিজাইনার হিসেবে ২০০৮ সালে আত্মপ্রকাশ করেছিলেন জসলিন ক্যানো। প্রায় সকল প্রকার সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক জনপ্রিয় ছিলেন তিনি। মার্কিন মডেল কিম কার্দেশিয়ানকে নিজের আইডল হিসেবে মানতেন তিনি।
কিম কার্দেশিয়ানদের মতো নিজেকে আকর্ষণীয় করতে চাইতেন জসলিন। তাই শরীরের নিচের অংশটুকু কার্দেশিয়ানের মতো আবেদনময়ী করতে অপারেশন করিয়েছিলেন। সেই সৌন্দর্য বর্ধনই কাল হলো তার জন্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com