শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশাল বিভা‌গে ১৩ লক্ষ শিক্ষার্থী পা‌চ্ছে ১ কো‌টি ৬১ লক্ষ বই

ব‌রিশাল বিভা‌গে ১৩ লক্ষ শিক্ষার্থী পা‌চ্ছে ১ কো‌টি ৬১ লক্ষ বই

বরিশাল বিভাগের ছয় জেলায় ২০২১ সালের শিক্ষাবর্ষে্র্র্র মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল, কারিগরি ও এবতেদায়ী পর্যায়ে চাহিদা অনুুুযায়ী ১ কোটি ৬১ লাখ ৫৫ হাজার ৯৩৯ কপি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। করোনা পরিস্থিতিতে মন্ত্রণালয়ের নির্দেশনায় সর্বোচ্চ সর্তক অবস্থানে থেকে যথাসময়ে এসব নতুন বই ১৩ লাখ ৪০ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হবে বলে বাংলা‌দেশ বু‌লে‌টিন ২৪.কম’কে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল কর্তৃপক্ষ।


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল কার্যালয় থেকে জানা গেছে, মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল, কারিগরি ও এবতেদায়ী পর্যায়ে ১৩ লাখ ৪০ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীদের মাঝে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের চাহিদা অনুযায়ী ১ কোটি ৬১ লাখ ৫৫ হাজার ৯৩৯ কপি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। এরমধ্যে মাধ্যামিক পর্যায়ে বাংলা ও ইংরেজি ভার্সনে ৯৩ লাখ ৬০ হাজার ৪৮২ কপি, এসএসসি ভোকেশনালে ২ লাখ ২৯ হাজার ৬৬০ কপি, দাখিল পর্যায়ে ৩৮ লাখ ৭৫ হাজার ৩১১ কপি ও দাখিল ভোকেশনালে ৬ হাজার ৯৫০ কপি, এসএসসি ও দাখিল ভোকেশনালে (ঢ্রেড) ৯৭ হাজার ৪৬২ কপি এবং এবতেদায়ীতে ২৫ লাখ ৮৬ হাজার ৭৪ কপি নতুন বই বিতরণ করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন বাংলা‌দেশ বু‌লে‌টিন ২৪.কম’কে বলেন, বর্তমান সরকার বছরের প্রথম দিনে (১ জানুয়ারি) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন সব বই তুলে দিয়ে পৃথিবীর বুকে যুগান্তকরী দৃষ্টান্ত স্থাপন করেছে।

তবে এবছর চলমান করোনা পরিস্থিতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে যথাসময়ে এসব নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। করোনা পরিস্থিতি চলমান থাকলেও বই বিরতণে কোন ব্যাহত হবে না এবং সংশ্লিষ্ট সবাই আন্তরিক রয়েছেন বলেও জানান এই পরিচালক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com