শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঢাকার ৮ থানার ওসি বদল

ঢাকার ৮ থানার ওসি বদল

ঢাকা মহানগর পুলিশের আটটি থানার ওসিদের বদলি করা হয়েছে। এছাড়া সাতজন পুলিশ পরিদর্শক নতুন কর্মস্থল পেয়েছেন। তেজগাঁও শিল্পাঞ্চল, ভাষানটেক, উত্তরখান, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, ডেমরা, সবুজবাগ ও খিলক্ষেত থানার ওসিদের বদলি করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের পরিদর্শক বিপ্লব কিশোর শীলকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা, ডিবি-রমনা বিভাগের পরিদর্শক মো. দেলোয়ার হোসেনকে ভাষানটেক থানা, সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের পরিদর্শক মোহাম্মদ আব্দুল মজিদকে উত্তরখান থানা, ডিবি-রমনা বিভাগের পরিদর্শক শাহ্ মো. আক্তারুজ্জামান ইলিয়াসকে উত্তরা- পশ্চিম থানা,

সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার নাসির উদ্দিনকে ডেমরা থানা, শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মু. মোরাদুল ইসলামকে সবুজবাগ থানা, তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহা. কামাল উদ্দীনকে উত্তরা-পূর্ব থানা এবং ভাষানটেক থানার ওসি মুন্সী ছাব্বীর আহ্ম্মদকে খিলক্ষেত থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে উত্তরা-পূর্ব থানার ওসি মো. নুরে আলম সিদ্দিকীকে ডিবি-গুলশান বিভাগে, উত্তরখান থানার ওসি মো. হেলাল উদ্দিনকে ডিএমপি সদরদপ্তর অ্যান্ড অ্যাডমিন বিভাগে, উত্তরা-পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহাকে ডিবি-রমনা বিভাগে, খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনকে আইসিটি বিভাগে, সবুজবাগ থানার ওসি মো. মাহবুব আলমকে ডিবি-রমনা বিভাগে, ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমানকে ডিবি-উত্তরা বিভাগে এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আলী হোসেন খানকে প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com