বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বহুদিন পরে ফের বাবা মেয়ে একসঙ্গে।

বহুদিন পরে ফের বাবা মেয়ে একসঙ্গে।

বছরের শেষে তাই খুনসুটি আর ভালবাসায় কেটে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান রহমান খান এবং মেয়ে আয়রার। 

মঙ্গলবার রাতে বাবা-মেয়ের খুনসুটির ঝলক পাওয়া গেল তাহসানের ইনস্টাগ্রাম পেজে। নানা রকম ফিল্টার লাগিয়ে ইংরেজিতে মজার মজার কথা বলছে ছোট্ট আয়রা।  আর তাকে সমান তালে সঙ্গ দিয়েছে চলেছেন তাহসান। সাধারণত তাহসান স্বল্প কথার মানুষ বলেই পরিচিত ঢালিউড তথা অনুরাগী মহলে। তবে মেয়েকে পেয়ে যেন সবটাই ওলোট পালট। আয়রার সঙ্গে কিছু মুহূর্তের জন্য তিনিও ফিরে গেলেন শৈশবে।
 
বাবা-মেয়ের এই যুগলবন্দি দেখে হাসি ধরে রাখতে পারেননি মিথিলাও। তাহসানের পোস্টে হাসির ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাঁদের এ ভাবে দেখে কতটা খুশি অভিনেত্রী। এর পরেই তাহসান লেখেন, ‘সেন্স অফ হিউমার একদম আমার মতো’। তাঁর কথায় সহমত পোষণ করেছেন মিথিলাও। তাহসান-মিথিলার এই সংক্ষিপ্ত কথোপকথন দেখে উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরাও। ছোট্ট আয়রাকেও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।

কাজের জন্য মেয়েকে নিয়ে আপাতত ঢাকায় মিথিলা। বাংলাদেশের জি ফাইভের কাজ সেরে ক্রিসমাসেই কলকাতায় ফেরার কথা ছিল দু’জনের। কিন্তু আরও কয়েকটি কাজ চলে আসায় ঢাকাতেই থাকতে হবে তাঁদের।

অন্য দিকে, তাহসানও ব্যস্ত রুটিন থেকে সময় বার করে মন ভরে সময় কাটাচ্ছেন আদরের আয়রার সঙ্গে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com