বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

দু’দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার কিছু পরে তিনি ইন্দোনেশিয়া থেকে ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু রাত ৭টা ৩৫ মিনিটে ইন্দোনেশিয়া থেকে ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তুর্কি এই পররাষ্ট্রমন্ত্রীর সফরসূচি থেকে জানা গেছে, বুধবার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন মেভলুত চাভুসগলু। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

এছাড়া, বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনেও কথা বলার সূচি রয়েছে তাদের। এর আগে, সকাল সাড়ে ৯টায় ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখিত কর্মসূচির পাশাপাশি ঢাকায় বারিধারাতে তুরস্ক দূতাবাসের নতুন চ্যান্সেরি ভবন উদ্বোধন করবেন মেভলুত চাভুসগলু। এছাড়া বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সকাল সাড়ে ১০টায় সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর আঙ্কারায় বাংলাদেশ মিশনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে তুরস্ক সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com