বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দর্শক মাতাতে ফের আসছেন পরীমনি

দর্শক মাতাতে ফের আসছেন পরীমনি

অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ নির্মাণ করতে যাচ্ছেন ‘স্ফুলিঙ্গ’ নামে চলচ্চিত্র। এর আগে তিনি ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।
হালের দর্শকপ্রিয় অভিনেত্রী পরীমনি। তার রূপই যেন এক অগ্নি স্ফুলিঙ্গ। যেন এক ডানাকাটা পরী। এবার তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমায় অভিনয় করছেন এই পরী।

শনিবার (১৯ ডিসেম্বর) চিত্রায়ণে অংশ নিয়েছেন তিনি। শুটিংয়ের ফাঁকে নিজের ফেসুবকে ছবিও শেয়ার করেছেন এ লাস্যময়ী নায়িকা।
একটি ব্যান্ড দলকে ঘিরে তৈরি হয়েছে নতুন সিনেমার গল্প। গল্পে তারুণ্যের উদ্দাম দেখা যাবে। পরিচালক তৌকীর আহমেদ জানান, তারুণ্যের সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার একটি মেলবন্ধন পাওয়া যাবে এ সিনেমায়।

পরীর ফেসবুক সূত্রে জানা গেছে, ‘স্ফুলিঙ্গ’ সিনেমায় ‘দিবা’ চরিত্রে দেখা যাবে পরীমনিকে। ১৭ ডিসেম্বর থেকে চিত্রায়ণে অংশ নিয়েছেন তিনি। নিজের ডিজাইন করা পোশাক পরে এ সিনেমায় অভিনয় করছেন পরীমনি।
তবে সিনেমাটি নিয়ে এখনই বেশি কিছু বলতে নারাজ নির্মাতা। ওদিকে মহরতে পরীমনি জানিয়েছিলেন, বর্তমান ও অতীত চরিত্রে তাকে দেখতে পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, পরীমনির চরিত্রে আরও একটি শেডস দেখতে পাবে দর্শক। তবে তার জন্য নেটিজেনদের অপেক্ষা করতে হবে। যতদিন না পরীমনি নতুন ছবি শেয়ার করেন ততদিন।
স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। টানা চিত্রায়ণ শেষে আসছে মার্চে ‘স্ফুলিঙ্গ’ মুক্তি দেয়ার পরিকল্পনা টিমের।
পরীমনি ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, শ্যামল মওলা, রওনক হাসান, জাকিয়া বারী মম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com