মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নায়িকা, সঞ্চালিকার পর নতুন ভূমিকায় কারিনা কাপুর

নায়িকা, সঞ্চালিকার পর নতুন ভূমিকায় কারিনা কাপুর

নায়িকা, সঞ্চালিকার পর করিনা কপূর খানকে এ বার দেখা যাবে লেখিকার ভূমিকায়। হবু মায়েদের জন্য বই লিখছেন করিনা। নাম ‘করিনা কপূর’স প্রেগন্যান্সি বাইবেল’। এই খবর ঘোষণার জন্য পুত্র তৈমুরের জন্মদিনকে বেছে নিলেন তিনি।

ইনস্টাগ্রামে নিজের বইয়ের কভারটি শেয়ার করে করিনা লেখেন, ‘হবু মায়েদের জন্য আমার নতুন বই ঘোষণা করার জন্য এর থেকে ভাল দিন আর হতে পারে না। এই বইতে আমি মর্নিং সিকনেস থেকে শুরু করে হবু মায়েদের ডায়েট, এবং ফিটনেস, সব কিছু নিয়েই কথা বলব। বইটি আপনাদের পড়ার অপেক্ষায় আছি। ২০২১ সালে প্রকাশিত হবে বইটি। প্রকাশনার দায়িত্বে রয়েছে জাগারনাট বুকস’। এর সঙ্গে জুড়ে দিয়েছেন বেশ কয়েকটি হ্যাশট্যাগ। 

প্রকাশকদের মধ্যে একজন জানান, হবু মায়েদের কথা মাথায় রেখে মূলত বইটি লেখা হচ্ছে। গর্ভাবস্থায় কী ধরনের ডাক্তারি সহায়তা দরকার, মায়ের জন্য সঠিক ডায়েট, এক্সারসাইজ, বাচ্চাকে সুস্থ রাখার নানা উপায় ইত্যাদি বিষয়ে থাকবে করিনার পরামর্শ। অভিনেত্রীর  মতে, গর্ভাবস্থায় একজন যত বেশি কাজ করবেন, সচল থাকবেন, গর্ভস্থ সন্তানও ততটাই ভাল থাকবে। সেই মন্ত্র মেনে নিজেও নিয়মিত ওয়ার্কআউট করে হবু মায়েদের ‘ফিটনেস গোলস’ দিচ্ছেন অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com