শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ক্যানসার আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের দেশে ফিরেছেন

ক্যানসার আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের দেশে ফিরেছেন

নির্ধারিত সময় সন্ধ্যায় ৬টা ৩০ মিনিটের কিছু পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে, পুত্রবধূ এবং নাতনি সিমরান লুবাবা। রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।

তিনি বলেন, ‘চেন্নাই থেকে চট্টগ্রাম হয়ে ঠিকঠাক মতো আমরা ঢাকা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এয়ারপোর্টে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। এখানে কিছু আনুষ্ঠানিকতা বাকি। সেগুলো শেষে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চলে যাব।’

জেমি জানান, ফ্লাইটে আবদুল কাদেরের জন্য অক্সিজেন এবং জরুরি মুহূর্তে তাকে সেবা দেওয়ার জন্য ডাক্তার রাখা ছিল। তবে লম্বা এ যাত্রা তেমন কোনো অসুবিধা হয়নি এ অভিনেতার।

তার চিকিৎসার ব্যাপারে জানতে চাইলে জেমি বলেন, ‘কেমো দেওয়ার মতো অবস্থা উনার নাই। শারীরিক অবস্থা খুবই দুর্বল। চেন্নাইয়ের ডাক্তাররা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন। সে অনুযায়ী দুই দেশের ডাক্তারদের সমন্বয়ে চিকিৎসা চলবে ঢাকায়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com